ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
৫ জুলাই ২০২১, ৪:২২ পূর্বাহ্ণ • ৫৪ বার পঠিত
মুরাদনগরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে প্রবাসী মনজুর হাসানের নিজস্ব অর্থায়নে উপজেলা সদরের হিরারকান্দা গ্রামের বিভিন্ন পাড়ার প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেয়াজসহ ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে প্রবাসী মনজুর হাসান মুঠোফোনে বলেন, লকডাউনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মুরাদনগরের স্থানীয় এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের বাবার নামের হারুন—অর—রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। সেই জায়গা থেকে অনুপ্রেরনা নিয়ে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা। খেটে খাওয়া মানুষের দূর্দিনে তাদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। সব সময় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ত্রাণ পেয়ে ঝাঁল মূড়ি বিক্রিতা আব্দুল কুদ্দুস বলেন, আমরা দিন এনে দিন খাই। লকডাউনে আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্টে দিনযাপন করছি। আজকের পাওয়া ত্রান আমাদের খুব উপকারে আসবে। রিক্সা চালক ইসমাঈলের স্ত্রী সুখিয়া বলেন, মনজুর হাসান আগেও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রবাসে থেকেও তিনি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। এগুলো পেয়ে আমরা খুবই খুশি। মৃত আব্দুল মতিনের ছেলে আবু কাউছার (১২) কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমাদের ঘরে আয় রোজগার করার মতো কেউ নেই। যারা এ খাদ্য সামগ্রী দিয়ে আমাদের পরিবারকে উপকার করেছেন, তাদের জন্য মন থেকে দোয়া করছি।

আরও পড়ুন