ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ইউপি সদস্যর ড্রেজার মেশিন জব্দ

অনলাইন সংস্করণ
২৮ জুন ২০২০, ৩:৫০ অপরাহ্ণ • ৮৬ বার পঠিত
মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ইউপি সদস্যর ড্রেজার মেশিন জব্দ

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ইউপি সদস্যর ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

এছাড়া ড্রেজার মেশিনের মালিক উপজেলার কামাল্লা ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর রহমান চয়নের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার বিকেলে কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।

জানা যায়, উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ইউপি সদস্য আতিকুর রহমান চয়ন নেয়ামতপুর-মোচাগড়া বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দুই একর জমি। তার ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ না করতে পেরে স্থানীয় ভাবে নাম প্রকাশ না করে এসিল্যান্ড সাইফুল ইসলাম কমলকে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি অবহিত করে। পরে বুধবার বিকেলে প্রায় ২ কিলোমিটার হাটু সমান পানির উপর দিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে ড্রেজার মেশিন মালিক ইউপি সদস্য আতিকুর রহমান চয়ন সটকে পড়েন। পরে ১টি ড্রেজার মেশিন জব্দের নির্দেশ ও মেশিনের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে কামাল্লা ইউনিয়নের তহসিলদার আবুল কালাম আজাদ বলেন, অবৈধ ড্রেজার দিয়ে ইউপি সদস্য আতিকুর রহমান চয়ন দীর্ঘদিন যাবৎ কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে আসছিলো। গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর পর ড্রেজার মালিক চয়ন ঘটনাস্থল থেকে সটকে পরেন। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে আমার পক্ষ থেকে লিখিত ভাবে সকল প্রকার কাজ সম্পাদন করে তা এসিল্যান্ড স্যারের কাছে জমা দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ স্যারের নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন