ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মীভূত

অনলাইন সংস্করণ
৩ অক্টোবর ২০২১, ৩:৪৮ অপরাহ্ণ • ৫৩ বার পঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে দুইটি কাপড়ের দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৮—১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান। শনিবার রাতে উপজেলার সদর ইউনিউনের ধনীরামপুর বাজারে বারেক মার্কেটে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হলেন, বাহরানী ফ্যাশনের স্বত্বাধিকারী দিলালপুর গ্রামের জলিল মিয়ার ছেলে হেলাল উদ্দিন সওদাগর। অপর ব্যবসায়ী মা বেডিং স্টোরের স্বত্বাধিকারী একই গ্রামের সবুজ মিয়ার ছেলে রুহুল আমিন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে বারেক মার্কেটের সকল দোকান পাট বন্ধ ছিল। ধণীরামপুর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী হেলাল উদ্দিন সওদাগরের দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দোকান থেকে পাশের আরেকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ: রব বলেন, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।

আরও পড়ুন