ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরের ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন সংস্করণ
২৭ অক্টোবর ২০২০, ১:২৮ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
মুরাদনগরের ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা পরিষদ। এসময় জেলা পরিষদের ১ একর ৯৯ শতাক জায়গায় দখল করে থাকা ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়ে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। [embed]https://youtu.be/YS0fYgOZDMs[/embed] অভিযানে জেলা পরিষদের নিযুক্ত শ্রমিক এবং বুলডুজার দিয়ে অবৈধ স্থাপনা ও সকল ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়া হয়। এ সময় অনেক দখলদার তাদের স্থাপনা স্ব-উদ্যোগে সরিয়ে নেন। উচ্ছেদ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল আবু তাহের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলামসহ আরো অনেকে। উচ্ছেদকৃত স্থাপনার বাজার মূল্য প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকা বলে জানান জেলা পরিষদের কর্মকর্তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। এদিকে এই উচ্ছেদ অভিযানে আদালতের নিষেধাজ্ঞা এবং বৈধ মালিকানার কাগজ পত্র থাকা সত্ত্বেও অনেকের ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে বলেও ক্ষতিগ্রস্ত অনেকে অভিযোগ করেন। তবে, বৈধ কাগজপত্র আছে এমন কারো স্থাপনা ভাঙ্গা হলে তাদের ক্ষতিপুরণ দেয়া হবে বলে জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন।

আরও পড়ুন