ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরের সিদ্ধেশ্বরীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২ জুলাই ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ ৩২ বার পঠিত
মুরাদনগরের সিদ্ধেশ্বরীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (সিদ্ধেশ্বরী) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" জনগণের মাঝে তুলে ধরতে এবং মাঠ পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ৫ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহবের হাতকে আরো শক্তিশালী করতে এ বৈঠকের আয়োজন করা হয়। ধামঘর ইউনিয়ন বিএনপি'র সাবেক সিনিয়র সহ সভাপতি তসলিম উদ্দিন ইমাম খোকনের সভাপতিত্বে ও রাসেল মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ধামঘর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব,উপজেলা বিএনপি সদস্য সাইদুর রহমান সুমন , উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন বাদল, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহুল আমিন সেন্টু, যুগ্ম আহবায়ক জামাল ডাক্তার, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, হিন্দু সম্প্রদায়ের ডা: দুলাল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মোল্লা, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক কবির মিয়া, হাজী ময়নাল হোসেন, মোঃ রাজীব ইমাম জুয়েল, মো: ইমরান উদ্দিন, মোঃ মনির, মোঃ জহির, জসিম, জুয়েল, আল আমিন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গ্রামের সর্বস্তরের জনগণ। উঠান বৈঠক শেষে মুরাদনগরের সাবেক এমপি আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করা হয়।

আরও পড়ুন