ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া ক্রিকেট কাপের চ্যাম্পিয়ন

অনলাইন সংস্করণ
৫ মার্চ ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ • ১৮৩ বার পঠিত
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া ক্রিকেট কাপের চ্যাম্পিয়ন
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারী কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি বনাম কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নকআউট খেলায় বিজয়ী হয়ে ফাইনালে জায়গা করে নেয় রিপোর্টার্স ইউনিটি। অপরদিকে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম বনাম কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের খেলায় ফটোসাংবাদিক ফোরাম বিজয়ী হয়ে ফাইনালে মুখোমুখি হয় রিপোর্টার্স ইউনিটির। ৫ ফেব্রুয়ারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে ফটো সাংবাদিক ফোরামের সঙ্গে ১৯৫ রানের টার্গেটে ব্যাটিং করে ২ ওভার হাতে রেখেই শিরোপা জয় করে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। কুমিল্লা জেলাপ্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খান চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেন বিজয়ী দলের হাতে। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী টিম ম্যানেজার, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন টিমের অধিনায়ক ও সাংগঠনিক সম্পাদক সুমন কবির ভূইয়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে।

আরও পড়ুন