ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান

অনলাইন সংস্করণ
৭ জুলাই ২০২৩, ৩:২১ অপরাহ্ণ • ২৫১ বার পঠিত
আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান
  • স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৯৭তম ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব। দলের হয়ে হ্যাটট্টিক করেন সোলেমানে দিয়াবাতে। একটি করে গোল করেছেন সানডে, সানোয়ার ও ইমন। শুক্রবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় মোহামেডানের হয়ে প্রথম গোলটি করেন সোলেমান দিয়াবাতে। বিরতিতে যাওয়ার আগে মোহামেডান আরো কয়েকটি সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। খেলার দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের সময় সানডে এবং ৫৪ মিনিটের সময় সানোয়ারের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬৮ মিনিটের সময় দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সোলেমান দিয়াবাতে। এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিলো না আজমপুরের কাছে। ৮৩ মিনিটের সময় দলের পঞ্চম গোলটি করেন ইমন। ৮৯ মিনিটের সময় আজমপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্টিক পূরণ করেন সোলেমান দিয়াবাতে। ফলে ৬-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ জয়ে মোহামেডান মোট ১৯ ম্যাচ খেলে ৮ জয় পেয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন