ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত

অনলাইন সংস্করণ
৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ • ১৫৮ বার পঠিত
কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটি ও বিরোধের জেরে এক ব্রাজিল সমর্থক পিটুনিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) শঙ্কর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। খেলা চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল খেলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এই নিয়ে উপস্থিত উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। সংঘবদ্ধ হামলায় তিনি গুরুতর আহত ও অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুলকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ফুটবল খেলা দেখা এবং তা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আঘাত পেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

ওসি আরও বলেন, এই ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন