ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ

অনলাইন সংস্করণ
১৯ জানুয়ারি ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ • ১০৬ বার পঠিত
মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, (কুমিল্লা) কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সৈয়দ শাহীন (৪৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দ শাহীন উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে সৈয়দ শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রীদের নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট দিলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে তার শাস্তির দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, ধর্ম নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন