ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২২ ডিসেম্বর ২০২০, ২:০৬ অপরাহ্ণ • ৫৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর তিতাস নদের উপর নির্মিত ব্রিজের নিচ থেকে ৪০উর্ধ এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শাহবাজপুর পুরাতন ব্রিজের নিচে এক বিকট শব্দ শুনতে পায় তারা। এমন সময় একটু দূরে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন এক ব্যাক্তি। তিনি দেখতে পায় একজন লোক পানিতে তলিয়ে যাচ্ছে। প্রথমে তিনি তার ব্যবহৃত নৌকা নিয়ে ছুটে যায় উদ্ধার করতে। পরে না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের সরাইল টিমের সদস্যরা এসে খোজাখুজি করে অনেক সময়। তারা মাছ ধরার জাল দিয়েও চেষ্টা চালায় উদ্ধারের জন্য। না পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চায়। বিকেল ৪টার দিকে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনা স্থলে পৌছে। তারা দুই ডুবুরির সহায়তায় ঘটনা স্থল থেকে ৪০উর্ধ এক ব্যাক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় অনেকেই বলছিলেন নিহত ব্যক্তি ওই এলাকার নয়। অন্য কোন এলাকার হয়ে থাকতে পারে। সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ আলম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালাই। কিন্তু কোথাও না পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাই।পরে তাদের ডুবুরি দলের সহায়তায় লাশ উদ্ধার করতে সক্ষম হই। তবে লাশের কোন পরিচয় আমরা জানতে পারি নাই। লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন