ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

বেইলি রোডের অগ্নিকান্ড; খাবার আনতে গিয়ে প্রাণ হারাল মুরাদনগরের পম্পা

অনলাইন সংস্করণ
১ মার্চ ২০২৪, ৫:০০ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
বেইলি রোডের অগ্নিকান্ড; খাবার আনতে গিয়ে প্রাণ হারাল মুরাদনগরের পম্পা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
ঢাকার বেইলি রোডের রেস্টুরেন্ট কাচ্চি ভাই থেকে দুই মেয়ের জন্য রাতের খাবার আনতে গিয়ে অগ্নিকাÐে মৃত্যু হয়েছে মুরাদনগরের পম্পা সাহার (৪৭)। তিনি মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের জয়ন্ত পোদ্দারের স্ত্রী। তারা ঢাকায় বসবাস করতেন। নিহতের স্বামী জয়ন্ত পোদ্দারের ছোট ভাই রানা পোদ্দার মুঠো ফোনে বলেন, পম্পা সাহার ৩মেয়ের মধ্যে বড় মেয়ে কানাডায় থাকে। বাসায় থাকা দুই মেয়ের জন্য বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টেুরেন্ট থেকে রাতের খাবার আনতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন। মায়ের মৃত্যুর খবর এখনো দুই মেয়েকে বলা হয়নি। তাদেরকে বলছি তোমাদের মা আইসিওতে আছে। বড় বোন শনিবার দেশে আসলে এক সাথে দেখতে যেও। তিনি বলেন, শনিবার (২ মার্চ) বড় মেয়ে কানাডা থেকে দেশে এলে সিদ্ধান্ত নেয়া হবে ঢাকায় নাকি গ্রামের বাড়ি মুরাদনগরে লাশ দাহ হবে। তিনি আরও বলেন, ‘ মেয়ে দুটিকে তাদের মায়ের মৃত্যুর খবর দেয়া না হলেও তারা কেউ পানিটা পর্যন্ত মুখে তুলছেন না। ডানা কাটা পাখির মতো ছটফট করছে মাকে দেখতে যেতে। আবার ক্ষণে ক্ষণে বাবাকে শান্ত¡না দিচ্ছেন এই বলে, ‘দেখ বাবা মা সুস্থ্য হয়ে ঠিকই বাসায় চলে আসবে।’ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসা নেয়ার আগেই মারা যায় মুরাদনগরের পম্পা সাহা।

আরও পড়ুন