ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

বাঙ্গরায় চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৬ নভেম্বর ২০২২, ৪:৩৯ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
বাঙ্গরায় চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বাঙ্গরা বাজার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অটোরিক্সা চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সা ও তালা কাটার যন্ত্র (কাটার) সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ সজীব (২১) উপজেলার জাড্ডা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের খোরশেদ আলমের বাড়ীর গ্যারেজের তালা কেটে একটি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। ওই রাতেই খোরশেদ আলম অটোরিক্সা চুরির ঘটনাটি থানায় মৌখিক ভাবে জানান। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকাল ৭ টার দিকে পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চুরি যাওয়া অটোরিক্সা ও তালা কাটার যন্ত্র (কাটার) সহ সজীব কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন