ঢাকা ১০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫ সরকারি টাকায় বন্ধ বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬

বাংগরা পর্ব ইউনিয়নের জনপ্রিতার শীর্ষে তরুণ প্রজন্মের আইকনঃ মোঃনজরুল ইসলাম (রুবেল)

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২০, ৬:৫৭ অপরাহ্ণ ২৩ বার পঠিত
বাংগরা পর্ব ইউনিয়নের জনপ্রিতার শীর্ষে তরুণ প্রজন্মের আইকনঃ মোঃনজরুল ইসলাম (রুবেল)
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কবিতীর্থ দৌলতপুর মিয়া বাড়ির কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম(রুবেল)। তিনি মরহুম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান।তাহার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সফল রাজনীতিবিদ ছিলেন, তিনি ৩ বার (প্রথম বার (ভারপ্রাপ্ত), ২য় বার (২৮-০১-১৯৭৯ হতে ৩০-০৬-১৯৮৪) এবং ৩য় বার (০৩-০৩-১৯৯২ হতে ১০-০২-১৯৯৮) পর্যন্ত ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।তিনি গত ১৮-১২-২০০৮ সালে মৃত্য বরন করেন,আজও তিনি ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের সর্বজনীন মানুষের হৃদয়ে বিরাজমান। জনাব নজরুল ইসলাম (রুবেল) একজন সুনিপূণ রাজনীতিবীদ,তিনি রাজনৈতিক জীবনে অনেক সুনাম অর্জন করেছে।তার সাথে তিনি বিশিষ্ট ব্যবসায়ী, বাংগরা বাজারে মেসার্স বিসমিল্লাহ্‌ ট্রেডার্স এর স্বত্বাধিকারী। মোঃ নজরুল ইসলাম (রুবেল) ছাত্রজীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে স্বয়ংক্রিয়ভাবে জড়িত,কুমিল্লা -৩ মুরাদনগর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইউসুফ আবদুল্লাহ হারুন এফ সি এ এর একজন কর্মী হয়ে ১৯৯৬ইং সালে ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের, ৪ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে,রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৯৯ ইং সালে চাপিতলা ফরিদ উদ্দিন সরকার ডিগ্রী কলেজ কমিটিতে ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে জনসাধারণ এর সেবায় নিয়জিত ছিলেন। ২০০৪ইং সাল থেকে তিনি ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ছাত্রলীগের সভাপতির নির্বাচিত হয়ে সুনামের সাথে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংগরা বাজার থানা সেচ্ছা সেবকলীগের যুগ্ন আহব্বায়ক হিসাবে সর্ব সাধারণের পাশে আছেন।রাজনৈতিক জীবনে তার অনেক অবদান আছে ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ছাত্রলীগে। তিনি দীর্ঘ ২৪ বছর বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতির সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমান তরুণ সমাজ পরিবর্তন চায়, রাজনীতিতে চাই নীতিবান সৎ যোগ্য ব্যক্তিদের,যাদের হাত ধরে এগিয়ে যাবে সমাজ ও দেশ, প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। তারুণ্যের প্রতীক জনাব মোঃ নজরুল ইসলাম রুবেল এবং সাধারণ মানুষের কাঙ্খিত ব্যক্তিদের একজন তিনি, তবে জনগণের প্রতিনিধি হলে সমাজ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান। জনাব নজরুল ইসলাম রুবেল আসন্য ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী। তিনি এলাকার সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেন।

আরও পড়ুন