ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যু

অনলাইন সংস্করণ
১৮ জানুয়ারি ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ ৩৩ বার পঠিত
প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যু
  • নিজস্ব প্রতিনিধি:
পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপানের ঘটনা ঘটেছে। এসময় বিষপানে প্রেমিকা মোছা. রুপা খাতুনের(১৫) মৃত্যু হয়েছে এবং প্রেমিক ইমন হোসেনকে (১৮) আশঙ্কা জনক অবস্থায় পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রে যানা যায় যে, সোমবার(১৬ জানুয়ারি) বিকেলে গুরুদাসপুর উপজেলায় খুবজিপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি(তদন্ত) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইমন হোসেন(১৮) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দারাবাদ এলাকার মো.সেলিম রেজার ছেলে এবং মৃত স্কুলছাত্রী মোছা. রুপা খাতুন(১৫) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার হায়দারাবাদ এলাকার ইমন হোসেন নামের এক ছেলের সঙ্গে নাটোরের গুরুদাসপুর উপজেলার স্কুলছাত্রীর রুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে রোববার (১৫ জানুয়ারি) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিক ইমন গোপনে প্রেমিকা রুপার সাথে দেখা করেন। দু’জন বিয়ের সিন্ধান্ত নেন। বিষয়টি দুই পরিবারকে জানালে সম্পর্ক মেনে না নিতে অস্বীকার করে। এই অভিমানে একসঙ্গে বিষপানে আত্নহত্যার চেষ্টা করেন তারা। এসময় প্রতিবেশিরা তাদের দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রেমিকাকে মৃত ঘোষণা করেন। পরে প্রেমিক ইমন হেসেনকে আশঙ্কা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ জানান, হাসপাতালে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। গুরুদাসপুর থানার ওসি(তদন্ত) মো. মশিউর রহমান জানান, এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রেমিক ইমন হোসেনকে পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেররণ করা হয়েছে।

আরও পড়ুন