ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

প্রধানমন্ত্রীর কাছে অবসরপ্রাপ্ত কর্মচারীর আবেদন

অনলাইন সংস্করণ
১৫ ডিসেম্বর ২০২০, ১:০৩ অপরাহ্ণ • ৬১ বার পঠিত
প্রধানমন্ত্রীর কাছে অবসরপ্রাপ্ত কর্মচারীর আবেদন
মুরাদনগর প্রতিনিধিঃ
কৃষি ব্যাংক, কমিউনিটি ক্লিনিক স্থাপন, জলাবদ্ধ জমি আবাদ উপযোগি ও স্থানীয় গ্যাস ফিল্ডে বেকার যুবকদের কর্মসংস্থানের আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন এক বৃদ্ধা। কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী জাফর আলী প্রধান মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ওই আবেদন করেন। জাফর আলী প্রধান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় দেশ এগিয়ে চলছে। কিন্তুু কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। এখানে দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বাখরাবাদ অবস্থিত এবং কয়েক হাজার কৃষকের বসবাস। জলাবদ্ধতার কারণে আবাদ হচ্ছে না কৃষি জমি। এ এলাকায় একটি কৃষি ব্যাংক থাকলে কৃষকরা ঋণ নিয়ে জলাবদ্ধতা নিরসন করে জমি আবাদ করতে পারতো। সচল হতো অনেক কৃষক পরিবারের সংসারের চাঁকা। অপর দিকে এ এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে কমিউনিটি ক্লিনিকের জন্য ৫ শতক জায়গা ১০ বছর পূর্বে ওয়াকফ করে দেওয়া হয়েছে। কিন্তুু দু:খের বিষয় এখনো কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়নি। যার ফলে অনেক প্রসূতি মা, শিশু, বৃদ্ধা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তা ছাড়া দেশের বৃহৎ বাখরাবাদ গ্যাস ফিল্ড এ ইউনিয়নে অবস্থিত। কিন্তুু এখানকার কোন বেকার যুবকের চাকুরি হচ্ছে না। তিনি আরো বলেন, উপরোক্ত সমস্যাগুলো উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছি। তিনি যদি আমার আবেদন আমলে নেয় তাহলে শেষ বয়সে আমি মরেও শান্তি পাব। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, আবেদনের বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন