ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

দেবিদ্বারে সেতু ভেঙে ট্রাক্টর চালক নিহত

অনলাইন সংস্করণ
৭ জুন ২০২০, ১:২২ অপরাহ্ণ • ৭২ বার পঠিত
দেবিদ্বারে সেতু ভেঙে ট্রাক্টর চালক নিহত

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার দেবিদ্বারে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে বালু বোঝাই ট্রাক্টরের চালক রাসেল মিয়া (২৭) নিহত হয়েছেন। সে দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজার উত্তর পাড়ার শহীদ ড্রাইভারের ছেলে।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী যাওয়ার পথে চান্দার বাড়ি সংলগ্নে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী গ্রামে যাওয়ার পথে চান্দার বাড়ির সংলগ্নে এ সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়রা সেতুটির ওপরে বাঁশের বেঁড়া দিয়ে বিপদ সংকেত হিসেবে লাল কাপড় লাগিয়ে ছিলো। এরপরও কিছু চালক সেতুর উপরে থাকা লাল কাপড়ের বাঁশের বেঁড়া সরিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনসহ ভারী যানবাহন চলাচল করছিলো। সকালে বালু বোঝাই ওই ট্রাক্টরটি সেতুটির উপরে উঠা মাত্রই ট্রাক্টরের সামনের অংশটি সেতু ভেঙে নিচের দিকে যায় এতে ট্রাক্টরের হেলপাররা লাফিয়ে বাঁচতে পারলেও ভাঙা সেতু ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক রাসেল। এতে ঘটনাস্থলেই রাসেল মিয়া মারা যান।

ইউপি চেয়ারম্যান মো: খোরশেদ আলম সরকার বলেন, সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিলো। আমি নিজেই সেতুটির চারপাশে বিপদ সংকেত হিসেবে বাঁশের বেড়া দিয়েছি। তারপরও চালকরা এ বেড়া সরিয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছিলো।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কিছু চালক অবৈধভাবে মালামাল পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুটি পুনরায় সংস্কার কাজের জন্য প্রক্রিয়া চলছিলো।

আরও পড়ুন