ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

দেবিদ্বারে প্রধানমন্ত্রীর দুর্যোগ সহনীয় ঘর উপহার পেলেন ১৮ গৃহহীন পরিবার

অনলাইন সংস্করণ
২১ জুলাই ২০২০, ৫:১৮ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
দেবিদ্বারে প্রধানমন্ত্রীর দুর্যোগ সহনীয় ঘর উপহার পেলেন ১৮ গৃহহীন পরিবার

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে দুর্যোগ ব্যাবনস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে

কুমিল্লার দেবিদ্বারে গ্রামীণ, দরিদ্র, গৃহহীন জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর ও উপকার ভোগীদের মাঝে ঢেউটিন এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এলাহাবাদ গ্রামের হতদরিদ্র আলমাসের হাতে ঘরের চাবি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি । দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলার উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল্লাহ খাজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন, ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, পৌর যুবলীগের সহ সভাপতি মো. কাজী সুমন সহ আরো অনেকে।

উল্লেখ্য প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত প্রতিটি ঘর নির্মাণে ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকা ব্যয়ে ১৮ টি পরিবারের মাঝে নতুন বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও ৭০টি ক্ষতিগ্রস্থ পরিবার ও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৯৮ বান্ডিল ঢেউটিনসহ প্রতি বান্ডিল ঢেউটিনে তিন হাজার করে চেক বিতরণ করা হয়েছে।

নতুন ঘর পেয়ে এলাহাবাদের আলমাস মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ সহনীয় ঘর আমাদের এমপি রাজী ফখরুল মহোদয়ের আন্তরীক চেষ্টায় পেয়েছি, তাই আমি অনেক খুশি, এখন আর মানুষের বাড়িতে থাকতে হবে না।

আরও পড়ুন