ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

দেবিদ্বারে কাজী সাফিয়া সুলাইমান এতিমখানার ১০ হাফেজকে পাগড়ী প্রদান

অনলাইন সংস্করণ
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ • ৭১ বার পঠিত
দেবিদ্বারে কাজী সাফিয়া সুলাইমান এতিমখানার ১০ হাফেজকে পাগড়ী প্রদান
  • কুমিল্লা (উত্তর) জেলা, প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে কাজী সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১০ জন হাফেজকে পাগড়ী পড়িয়েছেন মাওলানা আনিছুর রহমান আশ্রাফী।
শনিবার রাত্র ৯ টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাদ্রাসার ৫ম ইসলামী মহা-সম্মেলনে এ পাগড়ী পড়ানো হয়।
অত্র মাদ্রসার সভাপতি হা হাজী আব্দুস ছামাদ মাষ্টারের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহ্তামিম হাফেজ কারী আবু হানিফের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা আনিছুর রহমান আশ্রাফী।
 তিনি বলেন, “ গোপালনগরের এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে যেই কোরআনের পাখিদের আজ পাগড়ী পড়ানো হলো আল্লাহর জমিনে কোরআনের হেফাজত তারাই করবে। দেশের সর্বত্র মাদ্রাসা , মসজিদ , এতিমখানা ও কাওমী মাদ্রাসাগুলো আছে বলেই মানুষ কিছুটা ভালো আছে। তাই আপনাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন ”।
এসময় অন্যানের মধ্যে আলোচনা করেন, আল্লামা মুফতি আঃ হালীম, শায়খুল হাদীস ও শিক্ষা সচিব , জামিয়া দারুল আরকান আল ইসলামীয়া বি-বাড়ীয়া। মুফতী আশরাফুল আলম ওবায়দী খতিব, দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদ। মাদ্রাসার প্রতিষ্ঠতা কাজী মোঃ বশিরুল আলম (ফুলমিয়া) জানান , চল্লিশ শতক জায়গার উপর ২০১৮ সালে পিতা-মাতার নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর থেকে ৫ ভাইয়ের আয়ের একটা অংশ দিয়ে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসায় ৮০ জন ছাত্র।
 বর্তমানে একজন মুহতামীমসহ ৫জন শিক্ষকমন্ডলী দ্বারা মাদ্রাসার শিক্ষাক্রম চলছে। নূরানী থেকে হিফজ বিভাগ পর্যন্ত আবাসিক ও অনাবাসিক কার্যক্রম চালু আছে। এই প্রথম ১০ জন কোরআনে হাফেজকে পাগড়ী প্রদান করা হয়েছে এবং প্রত্যেক হাফেজকে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা নগত অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
এছাড়াও মাদ্রাসার ৪ জন শিক্ষককে ২০ হাজার টাকা ও দুইজন বাবুর্চিকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। হেফজ্ সমাপনি অনুষ্ঠানে পাগড়ী ও পুরুস্কার পেয়ে ছাত্র-শিক্ষক সবাই আনন্দিত।

আরও পড়ুন