ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

দাউদকান্দি পৌর নির্বাচনে বাতিল হলো চার প্রার্থীর মনোনয়নপত্র

অনলাইন সংস্করণ
১৯ জানুয়ারি ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
দাউদকান্দি পৌর নির্বাচনে বাতিল হলো চার প্রার্থীর মনোনয়নপত্র
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়পত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নগত্র বাতিল ঘোষণা করেন। তাদের মধ্যে এক মেয়র প্রার্থী ও তিন কাউন্সিলার প্রার্থী রয়েছেন। দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ধার্য ছিল। আশরাফুন নাহার জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন মাহমুদ এবং কাউন্সিলর প্রার্থী ২নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডের শাহাজাদা মজুমদার ও আবসার উদ্দিনের মনোনয়নগত্র বাতিল ঘোষণা করা হয়েছে। স্বাক্ষর বিহীন, টিন সার্টিফিকেট ও ব্যয় নির্ধারন সংক্রান্ত তথ্য গড়মিল থাকায় তাদেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মেয়র পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন, বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ সেলিম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, স্বতন্ত্র প্রার্থী তাসলিমা চৌধুরী সিমিন ও সাবেক ছাত্রনেতা আবু মুছা । চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি প্রত্যাহার এবং আগামী ১৪ ফেব্রুয়ারী দাউদকান্দি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এখানে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন