ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

দাউদকান্দি উপজেলা নির্বাচনের মনোনয়ন বাতিল ৪ প্রার্থীর

অনলাইন সংস্করণ
২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
দাউদকান্দি উপজেলা নির্বাচনের মনোনয়ন বাতিল ৪ প্রার্থীর
দাউদকান্দি প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, গত বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিন জন ও ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীদের দাখিলকৃত আড়াইশ ভোটারের মধ্যে স্বাক্ষর সঠিক না থাকায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরা হচ্ছেন- ভাইস চেয়ারম্যান পদে মো. বিল্লালুর রশিদ দোলন, মোশারফ হোসেন ও মো. হানিফ মিয়া এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মিসেস জেবন নেসা জীবন স্বপ্না।

আরও পড়ুন