ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

দশ টাকায় আহার পেলেন সাড়ে ৪শত মানুষ

অনলাইন সংস্করণ
৫ মে ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ • ৮৭ বার পঠিত
দশ টাকায় আহার পেলেন সাড়ে ৪শত মানুষ
  • সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরে ১০টাকায় খাবার পেলেন দিনমজুর, পথচারী, যানবাহন শ্রমিক, শিক্ষার্থী ও ভিক্ষুকসহ সাড়ে চারশো মানুষ।
সোমবার (৫ই মে) দুপুরে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাবারের আয়োজন করা হয়। সেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় মি. ফানের সার্বিক তত্বাবধানে ও প্রবাসী, সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
দুপুরে ১২টা থেকে খাওয়া শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। খাবারের আয়োজনে ছিলো সাদা ভাত, মুরগির মাংস, ডাল। সাথে ছিলো ফিল্টার করা খাবার পানি। একঝাক তরুণ সেচ্ছাসেবীর শ্রমে আহারের কার্যক্রম বাস্তবায়িত হয়।
অটোরিক্সা চালক জাহাঙ্গীর মিয়া বলেন, ১০টাকায় মাংস দিয়ে পেট ভর্তি খাবার খেয়ে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি এমন আয়োজন যেন সব সময় করতে পারে।
পথচারী আমির হোসেন বলেন যারা এই আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ যেনো তাদের ভাল রাখে।
মানবসেবায় মি. ফান সংগঠনের সমন্নয়ক মাহবুব আলম শাকিল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এটা দেখে আমরাও মুরাদনগরের দরিদ্র ও শ্রমিক, প্রতিবন্ধি, নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুকদের জন্য এই খাবারের আয়োজন করি।
দশটাকায় খাবারের বিষয়ে তিনি বলেন, ১০টাকার অর্থ হলো কেউ যেন বিনামূল্যে খাবার পেয়ে নিজে অসহায় মনে না করে তাই ১০টাকার বিনিময়ে খাবার কিনে খেয়েছে। আমাদের মেসেজ ছিলো "এখানে খাবার খেয়ে যাবেন, টাকা নিয়ে ভাববেন না, যা ইচ্ছা তাই দিবন, না দিলেও সমস্যা নাই।

আরও পড়ুন