ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

তীব্র গরমে কদর বেড়েছে তালশাঁসের: কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গাছ

অনলাইন সংস্করণ
২৯ মে ২০২১, ১০:০৫ পূর্বাহ্ণ ৩৮ বার পঠিত
তীব্র গরমে কদর বেড়েছে তালশাঁসের: কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গাছ
সাজ্জাদ হোসেন শিমুল:
“আম জাম বড়ই পেপে পাকা আনারস, এলো আবার মধু মাস রসে টসটস।” বাহারি রসালো ফলের সমারোহ নিয়ে এলো জৈষ্ঠ্য মাস। হাটে—বাজারে, রাস্তায়— ফুটপাতে, শহরে—গ্রামে এখন শুধু বিভিন্ন রসালো ফলের সমারোহ। দেখলেই যেন জিভে জল এসে যায়। এমন—ই এক রসালো ফল তালের শাঁস। গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এ ফল। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে তালশাঁস। তালের নরম কচি শাঁস খেতে সুস্বাদু হওয়ায় তীব্র গরমে এর কদর বেড়েছে দ্বিগুন। বহু বছর ধরে তালের শাঁস বিক্রি করে আসা উপজেলার ভুবনঘর গ্রামের সফিকুল ইসলাম (৫০) বলেন, প্রতি বছরই এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালাই। প্রাম অঞ্চলে ঘুরে ঘুরে তাল ক্রয় করে গাছ থেকে কেটে এনে শাঁস বিক্রি করি। জৈষ্ঠ্যে মাস পর্যন্ত চলে তালের শাঁস বিক্রি। প্রতিদিন প্রায় ৫৫০ থেকে ৬০০ টি তাল বিক্রি করা যায়। একটি শাঁস (চোখ) আকার ভেদে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি করি। প্রতিদিন প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয়। এতে যা লাভ হয় খারাপ না। তবে দিন দিন যে পরিমানে তাল গাছ কমে যাচ্ছে আগামী কয়েক বছর পরে হয়তো এ ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাল ক্রয় করতে আশা আবু কাউছার জানান, তীব্র গরমে ফলে গত বছরের তুলনায় এবছর তাল শাঁসের দাম অনেকটাই বেশি। তারপরও মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে। সুস্বাদু এই তালের শাঁসের গুনাগুন সম্পর্কে উপজেলা সদরের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ ইকবাল নিজামী বলেন, এটি একটি মৌসুমি ফল। তালের শাঁস শরীরকে নানা রোগ থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। তালের শাঁসের জলীয় অংশ শরীরের পানিশূন্যতা দূর করে। প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন। তালের শাঁসে বিদ্যমান ভিটামিন সি ও বি কমপ্লেক্স পানি পানের তৃপ্তি বাড়ায়। এ ছাড়া রুচি বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ দৃষ্টিশক্তি ধরে রাখতে সাহায্য করে, এন্টি অক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বমিভাব আর বিস্বাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তালের শাঁস।

আরও পড়ুন