ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের থেকে ৬৫ লাখ টাকার ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

অনলাইন সংস্করণ
২৪ আগস্ট ২০২০, ১১:০২ পূর্বাহ্ণ • ৬৫ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের থেকে ৬৫ লাখ টাকার ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ভিতর থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এসময় মাদক বিক্রির নগদ তিন হাজার ৪০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফুড প্যালেস এর সামনে চেকপোস্টে ঢাকাগামী সন্দিগ্ধ নামে একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‍্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৬) এবং একই জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মোঃ দুলাল খাঁন এর ছেলে মোঃ শাকিল খাঁন (১৯)। র‍্যাবের কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন