ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ডাকাতি করার আগে ডাকাত ধরায় ওসিকে ফুল দিলো শুভসংঘ

অনলাইন সংস্করণ
৩ ফেব্রুয়ারি ২০২১, ৪:৩২ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
ডাকাতি করার আগে ডাকাত ধরায় ওসিকে ফুল দিলো শুভসংঘ
নিজস্ব প্রতিবেদকঃ
প্রবাদে আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। লোকমুখে প্রচলন ছিল ঘটনা ঘটার পর পুলিশ আসে। এসব কথা গুলোর ব্যাতিক্রম ঘটনা ঘটিয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান। ডাকাতির প্রস্তুতির কালে আন্তজেলার চারজন ডাকাতকে আটক করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি। অপর দিকে ডাকাতি করার আগে ডাকাত ধরার মতো প্রশংসনীয় কাজ করায় গতকাল বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠ শুভসংঘ মুরাদনগর উপজেলা শাখা ওসিকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানায়। ওসি সাদেকুর রহমান বলেন, কালের কণ্ঠের শুভসংঘের আকস্মিক এমন ব্যতিক্রম উদ্যোগে আমি আপ্লুত। তিনি আরো বলেন, দুই মাস তের দিন হলো আমি মুরাদনগর থানায় জয়েন করেছি। আমার কাজ হচ্ছে উপজেলা বাসিকে নিরিবিচ্ছিন্ন সেবা প্রদান করা। তবে শুভসংঘের এই উদ্যোগ আমার কর্মে স্পিহা আরো বাড়িয়ে দিলো। এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান, শামিম আহম্মেদ, জাকির হোসেন, এমকে আই জাবেদ, শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ। উল্লেখ্য : গত সোমবার গভীর রাতে উপজেলার নেয়ামতকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলার চারজন ডাকাতকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হলো, উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডা: নুরুজ্জামানের ছেলে হেদায়ত উল্লাহ ওরফে মনির, জেলার কোতোয়ালি থানার নোয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে জীবন মিয়া, ফেনী সদরের বিরিঞ্চি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জাহিদ হাসান ও উপজেলার লাজৈর গ্রামের আব্দুল্লাহর ছেলে ফরহাদ হোসেন।

আরও পড়ুন