ঢাকা ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক শুভ্রের আবেদন

চান্দিনায় শওকত হোসেন ভূইয়া পৌর মেয়র নির্বাচিত

অনলাইন সংস্করণ
১৬ জানুয়ারি ২০২১, ৪:৩৫ অপরাহ্ণ ৩০ বার পঠিত
চান্দিনায় শওকত হোসেন ভূইয়া পৌর মেয়র নির্বাচিত
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূইয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন ওই ফলাফল ঘোষণা করেন। এতে নৌকা প্রতীকে শওকত হোসেন ভূইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে ৩ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ্ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৯৫, এলডিপি মনোনীত প্রার্থী জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে ১৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ৯৪৪ ভোট পেয়েছেন। এর আগে সকাল ৮টায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএম ডিভাইসে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চান্দিনা পৌরসভার ৩১ হাজার ৮৪৮ ভোটের মধ্যে ৫১.৭৯ শতাংশ হারে ১৬ হাজার ৪৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে, সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে আকতার আহমেদ নাদিম ১ হাজার ৪৪ ভোট, ২নং ওয়ার্ডে আবু কাউছার ৬৫৬ ভোট, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান ১ হাজার ২১ ভোট, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন ৭৪৪ ভোট, ৫নং ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি ১ হাজার ৫১ ভোট, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম ৮২২, ৭নং ওয়ার্ডে আব্দুস ছালাম ১ হাজার ৪৬৮ ভোট, ৮নং ওয়ার্ডে আব্দুর রব ৮১১ ভোট, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া ১ হাজার ৬৮ ভোট এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা বেগম ৩ হাজার ৭১২ ভোট, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার ৩ হাজার ৪৭৭, ৩নং ওয়ার্ডে শাহানাজ পারভীন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্চাচিত হন।

আরও পড়ুন