ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

চান্দিনায় মোবাইলের দোকানে চুরির ঘটনায় নৈশ প্রহরী আটক

অনলাইন সংস্করণ
২৪ জুলাই ২০২০, ৬:১৯ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
চান্দিনায় মোবাইলের দোকানে চুরির ঘটনায় নৈশ প্রহরী আটক

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা বাজারের ষ্টেশন রোডে হানিফ ব্রাদার্স নামে মোবাইলের দোকানে চুরির ঘটনায় ওই বাজারের পাহারার দায়িত্বে থাকা নৈশ প্রহরী বশির আহমেদ (৪০) কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে চান্দিনা থানা পুলিশ। বশির দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত: আব্দুল কাদের ভূইয়ার ছেলে।


সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে চোরেরা যখন ওই মোবাইল দোকানের টিনের চাল কাটে এবং লোহার রডের নেট কেটে ভিতরে ঢুকে টাকা, মোবাইল সেট এবং মোবাইল সামগ্রী চুরি করে নিচ্ছিল তখন নৈশ প্রহরী বশির আহমেদ ওই সময় ওই দোকানের সামনে ঘুরাঘুরি করছিল। এ ঘটনায় হানিফ ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোঃ শাহজালাল বাদী হয়ে অজ্ঞাত চোর ও ঘটনার সাথে জড়িত সন্দেহে নৈশ প্রহরী বশির আহমেদের নামে ২০ জুলাই চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যা ৭টায় চান্দিনা বাজারস্থ ষ্টেশন রোডে গোলাম রব্বানী মার্কেটের সম্মুখে অবস্থিত হানিফ ব্রাদার্স মোবাইল দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরদিন সকালে দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ক্যাশ বাক্স ও অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং দোকানের টিনের চাল ও রডের নেট কাটা। এসময় চোরেরা দোকানে থাকা নগদ ৪ লক্ষ ৮৬ হাজার টাকা এবং ৬লক্ষ ৭৫হাজার ৬০টাকার মোবাইল সেট নিয়ে যায়। সর্বমোট ক্ষতির পরিমাণ ১১লক্ষ ৬১ হাজার ৬০টাকা।


এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আবুল ফয়সল জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমাদের ধারণা সে জড়িত রয়েছে কিন্তু সে স্বীকার করছে না। ফুটেজে আরো দেখা যায় দোকানের সামনে থেকে চোরেরা মোবাইল ফোনে আলো জ্বালাইলে সে দোকানের সামনে যায় এবং সেখান থেকে ১০ হাত দুরে অবস্থান নেয়। সেখান থেকে দোকান এবং দোকানের চাল সুন্দরভাবে দেখা যায়। আমাদের মনে হচ্ছে সে সেখান থেকে পাহারা দিচ্ছিল। আমরা তথ্য বের করার জন্য ৫দিনের রিমান্ড চেয়েছি ।


উল্লেখ্য ২০১৬ সালে ৮ নভেম্বরে হানিফ ব্রাদার্স সহ ৪টি মোবাইল দেখানে চুরি সংঘটিত হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় চান্দিনা বাজারে মোবাইল দোকান সহ অনেক দোকানে চুরির ঘটনা ঘটছে।

আরও পড়ুন