ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

গৌড়িপুরে নিজ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

অনলাইন সংস্করণ
৯ অক্টোবর ২০২০, ৪:৩১ পূর্বাহ্ণ ২৯ বার পঠিত
গৌড়িপুরে নিজ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৭ টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কার্যালয়ের পশ্চিমে এস আলম প্লাজার ৪ তলার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন আক্তার দাউদকান্দির গৌরীপুর এস আলম প্লাজার মালিক ভুলিরপাড় গ্রামের মৃত শাহ আলম সরকারের ছেলে সুমন সরকারের দ্বিতীয় স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন সরকারকে আটক করেছে। নিহতের মামা মোঃ মোস্তফা জানান,শারমিন আক্তার ৩ বছর বয়সে তার বাবা রফিকুল ইসলাম এবং মা মালেকা খাতুনকে হারান। দেশের বাড়ি রংপুরে হলেও সে বড় হয়েছে ঢাকায়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সুমন সরকারকে আটক করা হয়েছে।

আরও পড়ুন