ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লা-৬ আসনে মনোনয়নবঞ্চনা: হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অনলাইন সংস্করণ
৩ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
কুমিল্লা-৬ আসনে মনোনয়নবঞ্চনা: হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা। সোমবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে বাদ দিয়ে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন। বিক্ষোভকারীরা জানান, দুঃসময়ে হাজী ইয়াছিন নিয়মিতভাবে দলের কর্মীদের পাশে থেকেছেন। শত শত মামলায় আইনি সহায়তা, অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা খরচ বহন, পারিবারিক সহায়তা—সবই তিনি ব্যক্তিগত উদ্যোগে করে আসছেন। একাধিক স্থানীয় নেতা বলেন, “হাজী ইয়াছিন দুঃসময়ের কান্ডারি। তাকে বঞ্চিত করা কুমিল্লার রাজনীতির প্রতি অন্যায়।” তাদের অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহারের ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল হাজী ইয়াছিনকে মনোনয়ন থেকে বাদ দিতে ভূমিকা রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা লিখছেন—“আমার নেতা, আমার অহংকার—হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শুধু নেতা নন, কুমিল্লার জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন