ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন কায়কোবাদ

অনলাইন সংস্করণ
৩ নভেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন কায়কোবাদ
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তিনি মুরাদনগরসহ কুমিল্লা অঞ্চলে সুপরিচিত এক জননেতা। এর আগে তিনি জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও ৫ বার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলের মনোনয়ন ঘোষণার পর মুরাদনগর জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, কায়কোবাদ সাহেবের নেতৃত্বে মুরাদনগরে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে। মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন কুমিল্লা টাইমস কে জানান, দলের পক্ষ থেকে কায়কোবাদ দাদা মনোনয়ন পাওয়ায় মুরাদনগরের নেতাকর্মী ও সর্বস্তরের জনগন আনন্দিত। মুরাদনগর বিএনপি কায়কোবাদ দাদার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত আছি। আগামী নির্বাচনে দাদাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবে মুরাদনগরের জনগন।

আরও পড়ুন