ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লা মুরাদনগরে সাত পুলিশ সদস্যসহ ১৮ জনের করোনা শনাক্ত

অনলাইন সংস্করণ
১৮ জুন ২০২০, ৪:২৭ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
কুমিল্লা মুরাদনগরে সাত পুলিশ সদস্যসহ ১৮ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নতুন করে আরো ১৮জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মুরাদনগর থানার ৭ পুলিশ সদস্য রয়েছেন।

বাকি ১১জন হলেন উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের প্রাইম ব্যাংকের কর্মকর্তা ১জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ১জন, কামাল্লা গ্রামের গ্রাম পুলিশ ১জন, উপজেলা সদর এলাকায় ভাড়াটিয়া ১জন, বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ১জন, রহিমপুর গ্রামের ১জন, স্বাস্থ্যকর্মী ৪জন ও গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ভবানীপুর গ্রামের ১জন মহিলা।

বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে পুরো উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০৩জন। এদের মধ্যে ১জন চিৎসক, ২৩জন স্বাস্থ্যকর্মী ও ১জন স্বেচ্ছাসেবক ল্যাব টেকনেশিয়ান রয়েছে। অপরদিকে এ উপজেলা সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১২০জন।

আরও পড়ুন