ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লা কোম্পানীগঞ্জ বাজারে বহুল প্রতীক্ষিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন সংস্করণ
২৯ জুলাই ২০২০, ৩:৫৭ অপরাহ্ণ ৫২ বার পঠিত
কুমিল্লা কোম্পানীগঞ্জ বাজারে বহুল প্রতীক্ষিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারের বহুল প্রতীক্ষিত অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে জনমনে স্বস্তি বিরাজ করছে। বুধবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছোটবড় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে গোমতী বেড়িবাঁধের দুপাশে অবৈধ দখলদার চক্র দীর্ঘদিন যাবত পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল। এতে বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের অভিযোগ গত ২০ বছরের বেশি সময় ধরে স্থানীয় একটি দালাল সিন্ডিকেট এসব অবৈধ স্থাপনা থেকে মাসোহারা আদায় করে আসছিল। এতে স্থানীয় ব্যবসায়ী এবং জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এরই মাঝে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড অবৈধ সব স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা করে।

ইতিপূর্বে অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দখলদারদেরকে নোটিশ প্রদান করে। কিছু কিছু স্থাপনা দখলদাররা নিজ দায়িত্বে সরিয়ে ফেললেও বাকি সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ,ব্যবসায়ী নেতা আলহাজ্ব এমএ কাইয়ুম ভূইয়া, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের প্রমুখ।

https://youtu.be/pz0wUZWzvqk

আরও পড়ুন