ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন সংস্করণ
১৪ অক্টোবর ২০২০, ৫:০২ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানা গেইট এলাকায় বুধবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় এক মোটর সাইকেল দূর্ঘটনায় জাবেদ পাঠান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক দেবিদ্বার পাঠান বাড়ির মৃত হাজী আকামত আলী পাঠানের পুত্র এবং বিএনপি দেবিদ্বার উপজেলা’র সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের ছোট ভাই। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পৌনে ৪টায় জাভেদ পাঠান মোটর সাইকেল যোগে দেবিদ্বার নিউমার্কেট থেকে থানা গেইট সংলগ্ন নিজ বাসায় যাওয়ার পথে ৩টি সিএনজি এক সাথে ওভারটেক করার সময় পাশকেটে থানার সামনে সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে স্লেব ভাঙ্গা একটি গর্তে পড়ে যায়। ওই সময় তার মাথার পিছনের অংশে আঘাত পেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান, সড়ক ও জনপদ বিভাগ সড়কের পাশে ফুটপাতে ড্রেন নির্মাণ করে ওই ড্রেনের উপর নির্মাণ সামগ্রী দিয়ে স্লেব তৈরী করে ঢেকে দেয়। বছর ঘুরে না আসতেই ওই ফুটপাতের অধিকাংশ স্লেব ভেঙ্গে মরণ ফাঁদে পরিনত হয়। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের নজরে আনলেও কোন প্রতিকার হয়নি। প্রতিদিনই অসংখ্য মানুষ অসতর্কতায় এবং রাতের অন্ধকারে স্লেব ভাঙ্গা গর্তে পড়ে আহতের ঘটনা ঘটছে।

আরও পড়ুন