ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

কুমিল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, আটক - ৩

অনলাইন সংস্করণ
৮ জুলাই ২০২০, ১২:১৪ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
কুমিল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, আটক - ৩

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় ৩ জন বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ৬ জুলাই (সোমবার) রাত সাড়ে ৯ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন বগুর শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন মঙ্গলবার দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন - ভলার লালমোহন উপজেলার খোকন (২৯), পিতাঃ মোহাম্মদ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের আব্দুল মান্নান (২৮), পিতাঃ ফরিদুর রহমান। তারা দুজনেই চান্দিনার বেলাশহর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। অপরজন চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের ফরিদ (২৬), পিতাঃ কালু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায় - ১৯ বছর বয়সী সুমনা চান্দিনা উপজেলার মাইজখারা ইউনিয়নের বাসিন্দা, সে স্থানীয় 'ডেনিম' গার্মেন্টস এ চাকুরী করেন। বাড়ি থেকে যাতায়াত করতে চাকুরীকরা সম্ভব না হওয়ায় সে পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। সুমনা সোমবার রাত ৯ টায় তার ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে মহাসড়কে ৩ যুবক তার মুখ চেপে ধরে ঝোঁপে নিয়ে গণধর্ষণ করে। পরে তার হাতের মোবাইল ফোনটি নিয়ে তারা পালিয়া যায়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই ৩ ধর্ষককে আটক করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোঃ আবুল ফয়সল জানান, ঘটনার স্থানটি চান্দিনা বাজারের পাশে হলেওতা দেবীদ্বার থানার বাগুর শান্তিনগর এলাকায় ঘটেছে। তারপরো আমরা মোবাইল ফোনে ঘটনাটি জানার সাথে সাথেই আমি ও আমার থানার উপ-পরিদর্শক নোমানকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ৩ ধর্ষককে আটক করেছি এবং মেয়েটির চুরিকৃত মোবাইল ফোনটি উদ্ধার করি। ধর্ষকদের ভোরে দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্থান্তর করি।

এ ব্যাপারে দেবীব্বার থানার অফিসার ইন-চার্জ জহিরুল আনোয়ার জানান, এ ঘটনায় নির্যাতীত সুমনা ইজেই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষকরা ধর্ষনের কথা স্বীকার করেছে।

আরও পড়ুন