ঢাকা • ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন

কুমিল্লায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে আরিফুল ইসলাম সর্দারের যোগদান

অনলাইন সংস্করণ
১৬ আগস্ট ২০২০, ১:১২ অপরাহ্ণ • ৭০ বার পঠিত
কুমিল্লায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে আরিফুল ইসলাম সর্দারের যোগদান
নিজেস্ব প্রতিবেদকঃ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করলেন ২৯ তম বিসিএস কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সর্দার। আরিফুল ইসলাম গোপাল গঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তা গ্রামের মৃত্যু আসম মঈন উদ্দিন ও মৃত্যু মমতাজ বেগমের ছেলে। তিনি যশোর জিলা স্কুল থেকে ১৯৯৭ সালে এসএসসি, যশোর ক্যান্টঃ কলেজ থেকে ১৯৯৯সালে এইএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স সম্পন্ন করে ২৯ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১১ সালে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন। একই বছরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি কুমিল্লা তিতাস, নোয়াখালীর কোম্পানিগঞ্জ,চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকুরী শেষে প্রদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নোয়াখালী সদর উপজেলায় যোগদান করে দীর্ঘ তিন বছরের উপরে সফলতার সাথে চাকুরী শেষে প্রধোন্নতি পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গত ২২ জুলাই যোগদান করেন। ব্যাক্তি জীবনে এ চৌকুস কর্মকর্তা বিবাহিত এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী মিথিলা জাহান নিপা সিনিয়র সহকারী জজ হিসেবে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত আছেন। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে কুমিল্লার সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন