ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পিঠা উৎসব অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২৬ ডিসেম্বর ২০২০, ৬:২৫ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পিঠা উৎসব অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন শিমুলঃ
আমাদের দেশে বছরের বিভিন্ন ঋতুতে বিশেষ বিশেষ পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। শীতের পিঠা-পুলি বাঙালির আদি খাদ্যসংস্কৃতির অংশ। বাংলার চিরায়ত লোকজ খাদ্যসংস্কৃতিতে পিঠা-পায়েস একটি বিশেষ স্থান দখল করে আছে। তবে কালের বিবর্তণে এ ঐতিহ্য দিনে দিনে ম্লান হয়ে আসছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে ও বাঙালির পিঠার সংস্কৃতিকে তুলে ধরতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। শনিবার (২৬ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে শীতের এই ঐতিহ্যবাহী পিঠার উৎসব আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি সুস্মিতা দাশ টিনা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী ও সায়মা সাবরিন, নবীনগর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাশ, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজিউল হক চৌধুরী, উপ সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম ও সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, তৃষ্ণা ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী হাবিবুর রহমান সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।

আরও পড়ুন