ঢাকা • ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

অনলাইন সংস্করণ
৩০ জানুয়ারি ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় রাফি নামের এক ছয়বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর পাড়া বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার মোচাগড়া গ্রামের সুমন মিয়ার ছেলে। জানা যায়, পার্শবতী উপজেলা দেবিদ্বারের একটি ওরশের জন্য মোচাগড়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু ত্রুয় করেন। শনিবার সকালে বাদ্যযন্ত্র নিয়ে বাবুল মিয়ার বাড়ী থেকে ক্রয়কৃত সেই গরুটি নিতে আসেন মাজার কর্তৃপক্ষ। এসময় বাদ্যযন্ত্রের শব্দে গরু দেখার জন্য রাফি অন্যান্য বাচ্চাদের সাথে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দেয়। পরে আশ-পাশের লোকজন রাফিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন