ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

কুমিল্লার বাঙ্গরা বাজার থেকে রহস্যজনক ভাবে ৯ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

অনলাইন সংস্করণ
৩ জুলাই ২০২০, ৮:৫৭ পূর্বাহ্ণ • ৮২ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরা বাজার থেকে রহস্যজনক ভাবে ৯ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ

রহস্যজনক ভাবে কুমিল্লার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রোয়াচালা গ্রামের আয়নাল হক এড় মেয়ে মায়মুনা আক্তার (১৫) বৃহস্পতিবার দুপুর থেকে নিখোজেঁ। এ বিষয়ে তার পিতা আয়নাল হোসেন বাঙ্গরা বাজার থানায় একটি ধারণ ডায়ারি করেন। যাহার নং ২০, তাং ২/০৭/২০২০ ইং।

থানায় জিডি ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিখোঁজ কিশোরী মায়মুনা তার ছোট ভাই আকিবকে (১২) সাথে করে মুরাদনগর সদরে বড় বোন তাহমিনা আক্তারের বাসায় বেড়াতে যাওয়ার উদেশ্যে বাড়ী থেকে বের হয়ে ছিলেন। রোয়াচালা গ্রাম থেকে দক্ষিণ বাঙ্গরা বাজারে সকাল সাড়ে ১১টার দিকে পৌছানোর পর ছোট ভাই বোনকে রেখে ফল কিনতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সে স্থানে তার বোনকে আর দেখতে পায়নি। মেয়েটির রহস্যজনক ভাবে নিখোজের পর বিভিন্ন আত্মীয় স্বজনদের নিকট খোজ নিয়ে কোথাও তার সন্ধান পায়নি তার পরিবার।

মেয়েটির ভাই আশিক মিয়া জানিয়েছে, তার বোন শ্রীকাইল নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন।

নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে এবং মেয়েটিকে দ্রুত উদ্ধার ও মূল রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আরও পড়ুন