ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

কুমিল্লার গৌরিপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

অনলাইন সংস্করণ
২৭ নভেম্বর ২০২০, ২:২৪ অপরাহ্ণ ২৯ বার পঠিত
কুমিল্লার গৌরিপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ টি দোকান সহ, আনুমানিক প্রায় চার কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে ভয়াবহতম এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ২৩ টি দোকান পুড়ে ছাই, এতে ৪ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। আগুনে বাজারের কার্তিক কনফেকশনারী, রাজধানী হোটেল, বিভিন্ন ওষুধের দোকান ও চাউলপট্টি সহ প্রায় ২০-২৩ টি দোকান পুরে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দীর্ঘক্ষন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা আছে, তারপরও তারা সঠিক পর্যবেক্ষণ করে আগুন লাগার কারণ খুঁজে বের করবে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন, দাউদকান্দি ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে গৌরীপুর বাজার প্রসিদ্ধ, বর্তমান এই সংকটকালীন মুহূর্তে ব্যবসায়ী ও দোকানদারের এই ক্ষয়ক্ষতি অত্যন্ত কষ্টদায়ক। এ সময় তিনি কর্তৃপক্ষকে উক্ত ক্ষতি পুষিয়ে ওঠার জন্য যথাযথ কর্তৃপক্ষকে দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন