ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

অনলাইন সংস্করণ
১১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৩ পূর্বাহ্ণ • ৮১ বার পঠিত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দাউদকান্দির উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কুমিল্লা টাইমস কে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘কাভার্ড ভ্যানটি দাউদকান্দি থেকে চাঁদপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।’ স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাম্মেল আরও জানান, সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ মোট সাতজন যাত্রী ছিল।

আরও পড়ুন