ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, নাগরিক সমাজের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন

অনলাইন সংস্করণ
২৭ জানুয়ারি ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, নাগরিক সমাজের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচার ও ভূয়া কল রেকর্ড প্রচারের মাধ্যমে সম্মানহানির প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে মুরাদনগরের সচেতন নাগরিক সমাজ। সোমবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। অবস্থান কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কর্মসূচীতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়ে মুরাদনগরের আপামর জনসাধারনের প্রিয় ব্যক্তি কায়কোবাদ দাদাকে তেরো বছর দেশের বাইরে রাখা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা দাদার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সম্মানহানী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এসব মিথ্যাচার করছেন তাদেরকে জানিয়ে দিতে চাই নাম পরিচয় লুকিয়ে এই বানোয়াট মিথ্যাচার বন্ধ করুন। যদি এসব অপপ্রচার বন্ধ না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে। কায়কোবাদ দাদার বলিষ্ট নেতৃত্বে ৫ই আগস্টের পরে মুরাদনগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সেই শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। এসময় বক্তব্য রাখেন, ওমর ফারুক সোহাগ, চঞ্চল রায়হান, আবুল হাসান সরকার, আলমগীর হোসেন, আবুল হাসান জুয়েল, রাকিবুল ইসলাম রুবেল, বিজয় নেছার, নাছির খান। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মনির হোসেন, ডালিম আহমেদ, এম.এস. ইকবাল, রায়হান উদ্দীন, ইয়াসির আরাফাত, খন্দকার অনন্ত, ইমরান, জুয়েল, শামসুদ্দিন, রাসেল আহমেদ, হাবিব, এনামুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক ব্যক্তিবর্গ।

আরও পড়ুন