ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ঈদুল আযহা উপলক্ষে জাগ্রত সিক্সটিন টিমের রিকশা ও সেলাই মেশিন বিতরণ

অনলাইন সংস্করণ
২৩ জুলাই ২০২১, ৪:০৬ অপরাহ্ণ ৪০ বার পঠিত
ঈদুল আযহা উপলক্ষে জাগ্রত সিক্সটিন টিমের রিকশা ও সেলাই মেশিন বিতরণ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হতদরিদ্র পরিবারের মাঝে রিকশা ও সেলাই মেশিন বিতরণ করেছে ‘জাগ্রত সিক্সটিন টিম’। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের গাইডুলি গ্রামে সংগঠনের নিজস্ব অর্থায়নে ১৩ টি অসহায় পরিবারের মাঝে ৩টি রিকশা ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় ‘জাগ্রত সিক্সটিন টিম’ এর সভাপতি মোঃ রাশেদ আলম, ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মীর, কবি ও অ্যাডভোকেট সাইফুল আলীম, ব্যবসায়ী আক্তারুজ্জামান ভুইয়া, ধামঘর ইউনিয়ন যুবলীগের সহ—সভাপতি আবদুল আউয়াল মীর, সংগঠনের সদস্য জাকারিয়া, মেহেদী, হিমেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ কালে ‘জাগ্রত সিক্সটিন টিম’ এর সভাপতি মোঃ রাশেদ আলম বলেন, করোনা মহামারীতে বিভিন্ন কল—কারখানা, শিল্প—প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শ্রমিক ছাঁটাইয়ের ফলে সবাই এখন কর্মহীন। তাদের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ। আমরা এর আগেও বিভিন্ন সময় আমাদের এই সংগঠন থেকে প্রায় ২ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সমাজের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আমাদের এই কর্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন