ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিস্কার করার হুশিয়ারি - মাহবুবুল আলম হানিফ

অনলাইন সংস্করণ
২৪ জুন ২০২১, ১২:২৭ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিস্কার করার হুশিয়ারি - মাহবুবুল আলম হানিফ

সাজ্জাদ হোসেন শিমুল: 

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ আজ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্বে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে।

আমাদের নেত্রী দেশকে তলা বিহিন জুড়ী থেকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করেছে। আসন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিস্কার করার হুশিয়ারি দিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ এমপি।

তিনি আরো বলেন, দল ভারী করার জন্য দলে জামায়াতের কোন প্রেতাত্তাকে স্থান দেয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনীদের কোন স্বজনদেরকেও দলের ভেতরে স্থান দেয়া যাবে না। আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রকারীরা হত্যার চেষ্টাকারীদের বিষ দাঁত উপড়ে ফেলা হবে।

প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি বেঁচে আছেন, আমাদের প্রানের নেত্রীকে হত্যার চেষ্টাকারীদেরকে তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরাই প্রতিহত করে দেবে। ২০০১ সালের পর বিএনপি জামায়াত সরকারের আমলে আওয়ামীলীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি প্রতিশ্রæতি সর্ম্পকিত সংসদিয় কমিটিরি সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, মেজর জেনারেল (অবঃ) সুবীদ আলী ভূইয়া এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সেলিমা আহমাদ মেরী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. প্রান গোপাল দত্ত, সাধারন সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন প্রমূখ।

আরও পড়ুন