ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের গণ সংবর্ধনা

অনলাইন সংস্করণ
১৭ নভেম্বর ২০২২, ১২:৪৪ অপরাহ্ণ ৪০ বার পঠিত
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের গণ সংবর্ধনা
সাজ্জাদ হোসেন শিমুল:
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা তিন হাফেজে কুরআন ও তাদের উস্তাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এক জমকালো আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ নিজ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করেন। মুরাদনগর উপজেলা কওমী মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাও. খালেদ সাইফুল্লাহ আইয়ূবী। সংবর্ধিত হাফেজরা হলেন—বিশ^জয়ী হাফেজদের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭টি দেশের মধ্যে বিশ^জয়ী হাফেজ ক্বারী আবু রাহাত, বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০টি দেশের মধ্যে বিশ^জয়ী হাফেজ ক্বারী সাইফুর রহমান ত্বকী,দুবাই অনুষ্ঠিত ১০৩টি দেশের মধ্যে বিশ^জয়ী হাফেজ ক্বারী তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত কুরআনে হাফেজরা পবিত্র কুরআনুল ক্বারীমের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ চার কুরআনে হাফেজদের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তুলে দেন। তাছাড়াও জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।

আরও পড়ুন