ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন"

মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা

অনলাইন সংস্করণ
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ণ • ২৫৪ বার পঠিত
মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুই লাখ টাকা নিয়ে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন (৪৫)। মঙ্গলবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। ঘটনায় পরিবারের সদস্যরা অপহরণের আশঙ্কা করছেন। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাঁচকিত্তা নতুন বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার দুপুরে প্রায় দুই লাখ টাকা নিয়ে ব্যবসায়িক কাজে কোম্পানীগঞ্জ বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন নাসির উদ্দিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। নিখোঁজ নাসির উদ্দিন উপজেলার কামাল্লা ইউনিয়ন-এর কামারচর গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানের জনক। পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। এদিকে মুরাদনগর থানা পুলিশ জানায়, পাঁচকিত্তা নতুন বাজার থেকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে নবীপুর বাজার এলাকায় তার সর্বশেষ মোবাইল লোকেশন শনাক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, অর্থের লোভে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে থাকতে পারে। যদি কোনো সহৃদয় ব্যক্তি নাসির উদ্দিনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে মুরাদনগর থানার ডিউটি অফিসার (০১৩২০-১১৪২৬১) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

আরও পড়ুন