ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

কুমিল্লার আ.লীগ নেতা রোশন আলী হাসপাতালে, দোয়া কামনা

অনলাইন সংস্করণ
৫ সেপ্টেম্বর ২০২০, ৪:২০ পূর্বাহ্ণ ১৯৪ বার পঠিত
কুমিল্লার আ.লীগ নেতা রোশন আলী হাসপাতালে, দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্পপতি মো. রোশন আলী মাস্টার জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি বেশ কিছুদিন যাবত শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডাক্তারের পরামর্শে কুমিল্লার জনপ্রিয় এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির তার বড় ভাই রোশন আলী মাস্টারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হুমায়ুন কবির জানান, ডাক্তার প্রাণ গোপাল দত্তের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আরোগ্য লাভে সবার দোয়া চেয়েছেন তিনি। প্রসঙ্গত, কুমিল্লার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা রোশন আলী মাস্টার বিএনপি-জামায়াত চারদলীয় জোটের শাসনামলে বহু হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন। দেবীদ্বারের আওয়ামী লীগের হাল শক্ত হাতে ধরতে গিয়ে সে সময় নির্যাতনের খড়গ নেমে আসে তার ওপর এবং ব্যবসায়িকভাকেও তিনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হন বলে জানা গেছে।

আরও পড়ুন