ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন"

ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ ২০২২ সালের জুনে শেষ হবে

অনলাইন সংস্করণ
১৩ সেপ্টেম্বর ২০২০, ১:১৬ অপরাহ্ণ • ২৪৩ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ ২০২২ সালের জুনে শেষ হবে
ফয়সাল মুবিন পলাশ, স্টাফ রিপোর্টারঃ রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ‘ঢাকা - চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম জংশন পর্যন্ত ডাবল রেললাইনের কাজ চলছে। এছাড়া বিভিন্ন খাল - বিল, নদী - নালার ওপর নির্মিত ব্রিজ ও কালভার্টের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এই কাজগুলো সম্পন্ন হলেই ২০২২ সালের জুন মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনে ট্রেন চলবে।’ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজয় এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা রেল স্টেশনে সাংবাদিকদের রেলমন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লা রেল স্টেশনের ফ্লাটফর্ম নির্মাণ ও ভবন সংস্কারের বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘ডাবল রেললাইনের ফ্লাটফর্মের চেয়ে বর্তমান ফ্লাটফর্মটি নিচু হয়ে গেছে। সংস্কার করে সেটিকে সমান করা হবে।’ এদিকে, মন্ত্রী ট্রেন থেকে নেমে কুমিল্লা রেল স্টেশন এবং রেল লাইনের নির্মাণ কাজের খোঁজ-খবর নেন। সেখানে শ্রমিকলীগসহ রেল সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শোনেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুরসালিন রহমান, স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান, রেল নিরাপত্তা এসআই মঞ্জুর রহমান, শ্রমিকলীগ সেক্রেটারি মইনুল ইসলাম ভূঁইয়া, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন ও লিয়াকত আলী মজুমদার।

আরও পড়ুন