ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন সংস্করণ
৩ অক্টোবর ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের দক্ষিণ দিলালপুর গ্রামের মৃত ছমুর উদ্দিনের ছেলে।  শনিবার বিকেলে তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় লোকজন জানায়, গত কয়েক মাস আগে নুরুল ইসলামের মিটার থেকে পাশের বাড়ীর মৃত ছোবাহানের ছেলে সাগর হোসেন বিদ্যুৎ সংযোগ নেয়। গত ১২ সেপ্টেম্বর সাগর হোসেন তার ঘরে নিজ নামে নতুন মিটার সংযোগ পায়। সাগর হোসেন নতুন সংযোগ পেয়ে স্থানীয় মিস্ত্রি কবির হোসেনকে বলেন নুরুল ইসলামের ঘর থেকে আনা বিদ্যুৎ সংযোগটি কেটে দিতে। সেই সময় নুরুল ইসলামের ঘরে তালাবদ্ধ থাকায় মিস্ত্রি কবির ঘরের বাহিরে তার রেখে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করেন। সাগর বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ বাবদ নুরুল ইসলামের পাওনা টাকা পরিশোধ করে তাকে তার মেইন সুইচ থেকে সংযোগটি বিচ্ছিন্ন করার অনুরোধ করেন। এসময় নুরুল ইসলাম সংযোগটি বিচ্ছিন্ন করার কথা দিলেও পরে সে আর ওই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করেনি। শনিবার বিকেলে সেই সংযোগটির কাছে বাড়ী পরিস্কারের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত হাতে থাকা দা দিয়ে বৈদ্যুতিক তারসহ গাছে কোপ দিলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলামের মৃত্যু হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ জানান, পরিবারের পক্ষথেকে বিষয়টি থানায় জানানো হয়েছে। ফোর্স পাঠিয়ে খোজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন