ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন সংস্করণ
৭ জুন ২০২৩, ৫:২৭ পূর্বাহ্ণ ৬০ বার পঠিত
মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • ওসমান গনি, নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর কুমিল্লার মুরাদনগর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ছেলে-মেয়েরা ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে এবং তরুণীদের মাদক থেকে দূরে রাখে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর সদর ইউপির চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, নবীপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, রামচন্দ্রপুর দ: ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ-সভাপতি ও ধনীরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর উপজেলা স্কাউটের সম্পাদক ফরিদ উদ্দিন, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক আফজালুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ। মুরাদনগর উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী খেলায় মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ বালক দল দুই-এক গোলে টনকী ইউনিয়ন পরিষদ বালক দলকে পরাজিত করে।

আরও পড়ুন