ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

মুরাদনগরে পিৎজা গ্যালারির উদ্ধোধন

অনলাইন সংস্করণ
১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ • ৬২ বার পঠিত
মুরাদনগরে পিৎজা গ্যালারির উদ্ধোধন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ভোজন বিলাসী মানুষের কথা ভেবে নতুন মাত্রা নিয়ে আসছে নতুন রেস্তোরাঁ ‘লাইভ পিৎজা গ্যালারি’। সুলভ মূল্যে মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু পিৎজা ও খাবারের স্বাদ দিতে ‘লাইভ পিৎজা গ্যালারি’ এর শুভ উদ্বোধন হয়েছে। মোনাজাতের মধ্যদিয়ে রেষ্টুরেন্টটি উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসার সাইখুল হাদিস ও মোহতামিম মুফতি আমজাদ হোসাইন দা.বা.। শনিবার বেলা ১১ টায় মুরাদনগর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় লাইভ পিৎজা গ্যালারি রেস্টুরেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রেস্টুরেন্টের পরিচালক মাহবুব আলম শাকিল বলেন, রেস্টুরেন্টে আপনাদের সবার আমন্ত্রণ রইলো। অতুলনীয় স্বাদে ভরপুর মজাদার বিভিন্ন আইটেমের পিৎজা, থাই ও চাইনিজ খাবার খেতে হলে এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। পিজ্জা, বার্গার, পাস্তা, চাউমিন,পাস্তা,স্যুপ,পাংখা উইংস, রাইস বোল, চিকেন ফ্রাই, সিজনাল জুস, কফি সহ সব ধরনের খাবার পাওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম ফারুক আহমেদ বাদশা, যুবদলের সদস্য মাছুম মুন্সী, বিএনপি নেতা মাহমুদ, ফাইজুল ইসলাম, আবুল বাশার, ইকবাল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন