ঢাকা ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ

মুরাদনগরে অমর একুশের প্রভাতফেরি

অনলাইন সংস্করণ
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ ১৩ বার পঠিত
মুরাদনগরে অমর একুশের প্রভাতফেরি
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমি এবং মুরাদনগর লাইভ.টিভির সার্বিক সহযোগীতায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত প্রভাতফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গান ছিল সকলের কণ্ঠে। প্রভাতফেরিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিছুর রহমান, শিশু—কিশোর ও পরিবারসহ সবান্ধব বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মী, লেখক সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও মূলধারার মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

আরও পড়ুন